শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেবীদ্বারে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লার দেবীদ্বারে একই পরিবারের আপন চাচাতো ভাই বোন জারিফ (২) ও নাবিলা (২) নামে ২ শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত জারিফ(২) চান্দপুর গ্রামের আব্দুল জলিল’র পুত্র এবং নাবিলা (২) সোহাগ হোসেন’র কন্যা।

নিহত দুই শিশুর পিতা আব্দুল জলিল ও সোহাগ হোসেন আপন ভাই। তারা চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিন’র বড় ও মেজ ছেলে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া হাকীম হুজুরের বাড়িতে।

সরেজমিনে গিয়ে নিহত দুই শিশুর আপন চাচা সাকিবের সাথে কথা বললে তিনি জানান, সকাল ১০ টায় আমি বাড়িতে নাস্তা খেতে এসে দেখি উঠানে জারিফ ও নাবিলা খেলাধুলা করছে। নাস্তা খেয়ে বাড়ি থেকে যাওয়ার একটু পরেই শুনি আমার ভাতিজা ও ভাতিজী নিখোঁজ। পরে খোঁজাখুঁজির পর শুনি পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাদের দ্রুত স্থানীয় একটি ফামের্সীতে নিয়ে গেলে ফার্মেসির মালিক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বিশ্বাস হচ্ছিল না, সঙ্গে সঙ্গে আবারো তাদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওদের মৃত্যুর খবরটা মেনে নিতে পারি নাই। ফের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের মাতম বইছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। যদি নিহতের পরিবারের পক্ষে থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

ভোরের আকাশ/মো.আ.

কুমিল্লানিহতপুলিশ

শেয়ার করুন: