শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীতে ট্রাকচাপায় ৩ জন নিহত

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি আবদুল হান্নান। নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাওসার (২০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. শাহাদত (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার আলী (১৭)। আর আহত শ্রী সন্তু (৩০) মান্দা উপজেলার বাথুইল গ্রামের শ্রী নিরেনের ছেলে।

স্থানীয় ও পুলিশে সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি ট্রাক পেছন থেকে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে দুজন করে থাকা চার আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। তিনজন ঘটনাস্থলেই মারা যান।

ভোরের আকাশ/এসএইচ

রাজশাহীমৃত্যুট্রাকচাপা

শেয়ার করুন: