শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দিনাজপুর প্রেস ক্লাব হল রুমে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর।

দিনাজপুর মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রেস ক্লাব হল রুম, কলিতলায় বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দ জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহরের সেক্রেটারি, মো. কামরুল হাসান রাসেল। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুকশেদ আলী মঙ্গলিয়া। সহসভাপতি, দিনাজপুর জেলা বিএনপি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দিনাজপুর চেম্বার অফ কমার্স আক্তারুজ্জামান জুয়েল। পরিচালক, দিনাজপুর চেম্বার অফ কমার্স মঞ্জুর মোরশেদ সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সহসভাপতি মো. ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম।

এছাড়া উপস্থিত ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি একরামুল তালুকদার সি এন আই এর  জেলা প্রতিনিধি মো. সালাউদ্দিন। সাংবাদিক মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মোহাম্মদ আলী মো. মিজানুর রহমান মিজানসহ দিনাজপুর জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি সাদাকাত আলি খান।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াদিনাজপুর

শেয়ার করুন: