শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার মাদ্রাসায় এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনজুরুল করিম সুমনসহ আরও অনেকে।

​বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার বাস্তবায়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপোসহীন সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া আহ্বান জানান।

​পরে কোরআন খতম, ফাতিহা পাঠ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুরদোয়া মাহফিল

শেয়ার করুন: