শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরী মতবিনিময় সভা

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরী মতবিনিময় সভা
বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরী মতবিনিময় সভা

বগুড়া জেলার বিসিআইসি সার ডিলারদের এক জরুরী মতবিনিময় সভা শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুরান বগুড়া পূর্ব পালশাস্থ বিএফএ ভবনে অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। 

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বগুড়া জেলা ইউনিটের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বর্তমান সার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিএফএ বগুড়া জেলা ইউনিটের সহ-সভাপতি আব্দুস সোবহান জিন্নাহ, আব্দুল হাকিম মন্ডল ও ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান সহ সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে বগুড়ার অবকাঠামো উন্নয়ন সহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে। আগামী দিনে কার্গো সুবিধা সহ বগুড়া বিমানবন্দর চালু হলে বগুড়া থেকে কৃষি সেক্টর সহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানী করা সম্ভব হবে। ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বগুড়া আরও এগিয়ে যাবে। 

সভায় বক্তারা বলেন, সারের কোন সংকট নেই। আগামী রবি মৌসুমে কৃষকদের কাছে নায্যমূল্যে ও নির্বিঘ্নে সার বিক্রি করতে জেলার বিসিআইসি সার ডিলাররা বদ্ধপরিকর। এছাড়াও বগুড়ায় কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরী করতে না পারে সেব্যাপারেও ডিলাররা সজাগ থাকা সহ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: