সিদ্ধিরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ এর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. শাহেদুল হক পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
বিদ্যালযের শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্ত, সুধীজন এবং শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
নারায়ণগঞ্জে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল প্রাপ্তরা হলো: আহনাফ হক সারিম, মো: ইবনে হাসান ইফাজ, সৈয়দ মাহফুজুর রহমান, সাইফ মো. আবদুল্লাহ, সুমাইতাহ ফারিন, তাসনুভা হক, আতিয়া ফাইরুজ চৌধুরী।
সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো: খান মোহাইমিনুল নির্ণয়, রওজাতুল জান্নাত, নাহিয়ান তাসফিয়া, সুমাইয়া আহমেদ। ৭ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ১১ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ভোরের আকাশ/ এনউব