গৌরনদীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গৌরনদী থানাধীন গৌরনদী বাস স্টেশন সংলগ্ন থানা রোডের মোড়ে কাজী বাবুলের চা-পানের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ইউএম