শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় গাঁজাগাছ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৃথক দুইটি অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) ও রবিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের  দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শাকিল হাওলাদারের বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল হাওলাদার (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মতি হাওলাদারের ছেলে। উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা ঢালাই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার বামনা উপজেলার মেরাজোয়াখালী গ্রামের জাফর শিকদারের ছেলে সাগর শিকদার নুরু (৩৮) এবং চালিতা বুনিয়া গ্রামের বজলুর রহমান মাতুব্বরের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি দিল পুলিশ সুপার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ভোরের আকাশ/এনউব
 

গ্রেফতার

শেয়ার করুন: