শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেলঘর ও তেগোরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: