শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

​সোমবার সকাল ১১টার দিকে বেড়া পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বেড়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক ভিপি সামছুল ইসলাম (শামসুর রহমান)। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।’

​বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভিপি সামছুল ইসলাম বলেন, ‘জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দল সব সময় আপসহীন থাকবে।’ 

বেড়া ও সাঁথিয়া থেকে ফ্যাসিবাদ উৎখাতের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা বা কোনো ধরনের উস্কানি দেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।’

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: