শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

ক্রেডিট বিনিময় কর্মসূচিতে ইতিহাস গড়লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মুন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আন্তর্জাতিক শিক্ষার সুযোগকে নিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে যুক্ত করার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচির আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত একাডেমিক ক্রেডিট নিজ ডিগ্রিতে সমন্বয় করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান মুন।

ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচি (কেএ১৭১)-এর আওতায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নকালে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পান মুন। সেখানে তিনি বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞানসংশ্লিষ্ট বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে জার্মানির বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাঁর একাডেমিক ক্রেডিট খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, কোর্সের বিষয়বস্তু, ক্রেডিট কাঠামো ও মূল্যায়ন পদ্ধতির সামঞ্জস্য যাচাই করা হয়। পুরো প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় ব্যবস্থা এবং সম্প্রতি প্রণীত ক্রেডিট অ্যান্ড গ্রেড কনভার্সন রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী মাইশা আজম মৌ ও মোঃ মুশফিকুর রহমান মুন জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনে পড়াশোনার জন্য মনোনীত হন।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

এ কার্যক্রম বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সমন্বয়কারী ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে। পাশাপাশি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হয়।

এ অর্জনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। বিদেশে অর্জিত শিক্ষাকে নিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে যুক্ত করার এ উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময়, ক্রেডিট স্থানান্তর ও যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: