শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি: স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কর্মসূচি কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শহরের কাউতলী এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি ডালিম মিয়া, সহ-সভাপতি সুদন মিয়া চৌধুরী, নাহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত ২৭ জন ইপিআই পোর্টারদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে করে তাদেরকে ধারদেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি।

এ অবস্থায় তারা কোরবানির ঈদের আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করে ইপিআই পোর্টারবৃন্দ।

আরও পড়ুন

রামগঞ্জে গ্রাম আদালতে ১০ টাকায় ফৌজদারি ২০ টাকায় দেওয়ানি মামলার সুযোগ

এ সময় সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া জানান, ইপিআই পোর্টারদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই তাদের সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, সমস্যা সমাধানের নিমিত্তে এর আগেও ইপিআই পোর্টারদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল।

ভোরের আকাশ/এনউব

স্মারকলিপি প্রদান

শেয়ার করুন: