শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধামরাইয়ের কলেজ ছাত্র সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী নেতা আবুল কালাম সামসুদ্দিন মিন্টুকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সাভারের থানা রোডের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদ হত্যা মামলার ৫৬ নম্বার আসামী তিনি।

গ্রেপ্তার আবুল কালাম সামসুদ্দিন মিন্টু ধামরাই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন। এছাড়া রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মিন্টু। মামলা দায়েরের পর থেকেই তাকে খুঁজছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তার ওই আসামিকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সাবেক ইউপি চেয়ারম্যানবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসাভারহত্যামামলা

শেয়ার করুন: