শিরোনাম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাতুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাতুরস্কের কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৭২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বইপ্রেমীদের জন্য খুলনায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরীর বয়রা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। মেলায় পাঠকদের জন্য থাকছে বিভিন্ন প্রকাশনীর বই, সাংস্কৃতিক আয়োজন, কবিতা পাঠ ও শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা।

বইমেলা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

তিনি বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। এর ধারাবাহিকতায় খুলনায় এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের মনে আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক উপলব্ধি তৈরি হয়। বই কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। এ ছাড়া মেলাকে প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলা থেকে বই কেনা পাঠকদের জন্য প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আসা প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য নয়টি স্টল বরাদ্দ রয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকবে। পাশাপাশি থাকবে পাঁচটি খাবারের স্টল। প্রকাশনীগুলো নিজেদের প্রকাশিত বই এসব স্টলে প্রদর্শন ও বিক্রি করবে।

আরও পড়ুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে সৃজনশীল প্রকাশনা সংস্থাগুলো।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: