শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

সাড়ে ৩ বছর সেপটিক ট্যাংকে লাশের কঙ্কাল: মাধবপুরে দম্পতি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর মহব্বত আলী (পেশায় কৃষক ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত) নামের এক ব্যক্তির কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীপুরে ম্যারাথন

গ্রেপ্তারকৃতরা হলেন— রামনগর গ্রামের শাহ আলম (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা (৩৪)। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এই দম্পতির দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে অভিযান শুরু করে শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকের ভেতর তল্লাশি চালিয়ে এই চাঞ্চল্যকর উদ্ধার অভিযান সম্পন্ন করা হয়। নিহত মহব্বত আলী একই গ্রামের রুস্তম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর স্বজনরা মহব্বত আলীর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরবর্তী সময়ে এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন থানা পুলিশ মামলাটি তদন্ত করার পর সম্প্রতি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: