শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

গড়পাড়া ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন যুবদল নেতা লিংকন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গড়পাড়া ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন যুবদল নেতা লিংকন
গড়পাড়া ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন যুবদল নেতা লিংকন

আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের দুঃশাসনের সময় মিথ্যা মামলায় হয়রানি সহ নির্মম নির্যাতনের শিকার মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুর রহমান লিংকন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় মুরুব্বী ও এলাকাবাসীদের নিয়ে আয়োজিত একমত বিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। এসময় ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত শত শত নারী পুরুষ তাকে সমর্থন ও অভিনন্দন জানান। 

লিংকন বলেন, ফ্যাসিস্ট  সরকারের আমলে মানিকগঞ্জের কোন উন্নয়ন হয়নি। ২০০১ সালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কালীন সময়ে তৎকালীন মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জের সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন। তার জীবদ্দশায় কিছু কিছু কাজ বাস্তবায়িত হলেও পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার সেগুলো বন্ধ করে দেয়।  মানিকগঞ্জবাসী হয়ে পড়ে উন্নয়ন বঞ্চিত। 

বর্তমানে বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে নিরবসভাবে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ইতিমধ্যে তিনি গড়পাড়া ইউনিয়ন সহ গোটা জেলার রাস্তাঘাট, হাট বাজার, সরকারি স্থাপনা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায় করছেন। যা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে।

তিনি বলেন, আমিও অতীতেও নির্বাচন করেছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিলেন। কিন্তু ফলাফল পাল্টে দিয়েছিল সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী তথাকথিত প্রশাসন। 

তিনি আরো বলেন, আমি একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় কোন নির্দেশনা পেলে তা যথাযথভাবে মেনে নিয়ে কাজ করব। 

এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সকলের শ্রদ্ধেয় মুরুব্বী মীর মহাসিন আলী সাঈদের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিংকনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন আবুল কালাম, মহসিন হোসেন, তাহের আলী, মো. আলীয়ার হোসেন, মোক্তার হোসেন, বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্নু, মনোয়ার হোসেন মনা, মেহেরুন্নেসা প্রমুখ। 

গড় পাড়ার বাঙ্গালা এলাকার একটি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী এই মতবিনিময় সভার আয়োজন করেন।

ভোরের আকাশ/রই

 

 

 

 


 

শেয়ার করুন: