শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ৭৩ লাখ টাকার ভারতীয় মদ ও গরু আটক করেছে

চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি  ব্যাটালিয়ন ১৮ মে ২০২৬ তারিখ রাতে  বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান  চালিয়ে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করে।

মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৫২,৫০০/- টাকা। মাসুদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ০১টি, জহুরপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ০৩টি, বাখেরআলী বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ০৪টি, ফরিদপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ০৪টি এবং মনাকষা বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা হতে ০২টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করে, *যার আনুমানিক বাজার মূল্য ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা।

আরও পড়ুন

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

* জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। *উল্লেখ্য যে, উক্ত মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২,৮৭,০০০/- (বাহাত্তর লক্ষ সাতাশি হাজার) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব                                  

গরু আটক

শেয়ার করুন: