শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুড়িগ্রাম সদর এলএসডি গুদামে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন সংগ্রহকৃত চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে মিলার ডিলার ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

খাদ্য গুদাম কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।

এসময় সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সুজা আহাম্মেদ, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও মিলার শহীরুজ্জামান সাজু, মিলার ও ডিলার শামসুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

কু‌ড়িগ্রা‌মে ইউক্লিপ্টাস গাছ থে‌কে প‌ড়ে প্রাণ গেলো যুবকের

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে ১৩৬০ টন ধান, ২৯৩৩ টন সিদ্ধ চাল ও ৪৯৭ টন আতপ চাল সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে দেশজুড়ে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন ধান এবং ১৩ লাখ মেট্রিক টন চাল (সিদ্ধ ও আতপ)। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

ভোরের আকাশ/এনউব

ধান-চাল সংগ্রহ

শেয়ার করুন: