শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, বিজিবির হাতে আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) ২৯ বিজিবি জানায়, গত ১৯, ২০ ও ২১ জুলাই ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বড়গ্রাম বিওপি ও দাইনুর বিওপি পৃথকভাবে তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশ অভ্যন্তর থেকে একজন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩ হাজার ১৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ।

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ নিহত তিন

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদক ও চোরাচালান সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও একইভাবে পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালান সামগ্রী জব্দ ও জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

সীমান্তে বিজিবিদিনাজপুরবিজিবিবাংলাদেশ বিজিবি

শেয়ার করুন: