শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।  একইসঙ্গে যাত্রীবেশি নাছিরুল ইসলাম (৩৮) নামের কারবারিকেও গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানের রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রাজগাঁও দানোভিটাপাড়া গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ছাইমন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করা হয়।  তখন সিটে বসা নাছিরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।  নাছিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/জাআ

যাত্রীবাহী বাসগাইবান্ধাগাঁজা

শেয়ার করুন: