সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও দেশীয় মদসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও বালিয়াটির চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম কাউন্নারা এলাকার আব্দুর রশিদ (৩৫) ও চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকার প্রভাতী রানী মনিদাস (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই সুলতানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় প্রভাতী রানী মনিদাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। প্রভাতী রানী ওই এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ