শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

মাতামুহুরী উপজেলায় ৯০ শিক্ষার্থীকে সাগর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সাগর ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ৯০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ৩০ শিক্ষার্থী পেয়েছে মেধাবৃত্তি। ‘সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৬’ শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন উদ্যোগের সূচনা হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৯০ শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র ও স্কুল ব্যাগ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী পেয়েছে আর্থিক অনুদান, মেডেল, সনদপত্র ও স্কুল ব্যাগ। এ ছাড়া সেরা শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট। বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়গুলোকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মো. আমান উল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিজের জন্মভূমির প্রতি টান ধরে রেখেছেন সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। গ্রামীণ জনপদের কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশে তাঁর এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম পুরো উপজেলায় ছড়িয়ে পড়বে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। এ সময় তাঁর পেশাগত জীবন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সামাজিক কর্মকাণ্ড ও কর্মময় জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

তাড়াইলে জেলা প্রশাসকের দিনব্যাপী সফরে নানা কর্মসূচি

শাহাব উদ্দিন সাগর বলেন, এক যুগের বেশি সময় ধরে প্রবাসজীবনে রয়েছি। বিদেশ-বিভুঁইয়ে থাকলেও জন্মস্থানের সঙ্গে নাড়ির সম্পর্ক অটুট রয়েছে। সেই অনুভূতি থেকেই ঢেমুশিয়ার মতো একটি গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ এবং আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সাগর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি

তিনি আরও বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ বৃত্তি পরীক্ষা ইউনিয়ন পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও আগামীতে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি চাই, সাগর ফাউন্ডেশন জন্মভূমিতে সব ভালো কাজের সঙ্গে মানুষের পাশে থাকুক, মানবিক কাজের সারথি হোক।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: