দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত সাবেক দর্শনা পৌরসভার মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা গুলশানের ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির পাশাপাশি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ঢাকা গুলশান ডিবি পুলিশের উপ-পুলিশ কর্মকর্তা আ,স,ম আনোয়ার হোসেন খান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/আ.র