শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

​উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে বিতরণ উদ্বোধনে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: