শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার আদালত পাড়ার আলোচিত দুই হত্যাকাণ্ডে ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ দুই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকাণ্ডের ছক করা হয়। তারই পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। বুধবার আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম
 

খুলনাজোড়া খুন

শেয়ার করুন: