শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ ও চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এবং সোমবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। শীলখালীর বাসিন্দা মোক্তার আহমেদ মোটরসাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি এক শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন— টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার শফিউর রহমান (৩০), বাহারছড়া উত্তর শীলখালীর মোক্তার আহমেদ (৪০) এবং রাজারছড়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী কিশোর রহিম উল্লাহ (১৩)।

আরও পড়ুন

গাইবান্ধায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, চকরিয়া উপজেলায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে অপর এক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন— সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার মিজানুর রহমান (৩২) এবং চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ইউসুফ (৩৫)।

ভোরের আকাশ/নি
 

কক্সবাজার

শেয়ার করুন: