শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির সঙ্গে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়। অভিযুক্ত আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক নিজের বাড়ির পেছনের সবজি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ জাল (নেট) দিয়ে ঘিরে রাখতেন এবং সবজি গাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন।

আরও পড়ুন

স্ত্রীকে তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেন। তবে অভিযানের সময় আয়নাল হককে বাড়িতে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের চোখ ফাঁকি দিতে সবজির আড়ালে গাঁজা চাষ করা করছিলেন। অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’

ভোরের আকাশ/নি

গাইবান্ধা

শেয়ার করুন: