শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলগাজীতে বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতা আবুল কালামকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। 

আহত আবুল কালাম (৫৫) ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য। তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর আমজাদহাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমজাদহাট এলাকায় এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক যুবককে শনাক্ত করা হলে বুধবার সকালে স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

বৈঠক চলাকালে শনাক্ত চোর তার আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। এ সময় চোর যুবলীগ নেতা শামীমের কাছে আত্মীয়ের নাম প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হয়ে চোরকে মারধর শুরু করে। এক পর্যায়ে বিএনপির নেতা আবুল কালাম মারধর করতে বাধা দিলে ধারালো বস্তু দিয়ে আঘাত করে তারা মাথা ফাটিয়ে দেয় শামীম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় শনাক্তকৃত চোর উত্তর ধর্মপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মারামারি ঘটনা শুনেছি, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/মো.আ.

ফেনীযুবলীগবিএনপি

শেয়ার করুন: