শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় নজরুল বর্ষ বিভাগীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

'নজরুল বর্ষ’ বিভাগীয় পর্যায়ে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি নজরুল ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তার পদচারণা রয়েছে। শুধু বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যেও তিনি ছিলেন বিস্ময়কর। নজরুল ছিলেন অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি আরও বলেন, ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। নজরুল বর্ষ পালনে বিভাগীয় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রস্তুতিমূলক সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, আসনার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এসএম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান, বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী, এনজিওসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংগীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ভোরের আকাশ/ইউএম

নজরুল বর্ষপ্রস্তুতি সভাখুলনা

শেয়ার করুন: