শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ জনতা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত নেতাকর্মী হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত মানি না।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

মহাসড়কগাজীপুরঅবরোধযানজট

শেয়ার করুন: