শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে গণশুনানিতে ১২৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০ অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা- এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সরাসরি শোনা হয় এবং তার নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি তার বক্তব্যে সরকারি কর্মচারীদের জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

কমিশনার আজিজী বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অবৈধভাবে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে, সেই আহ্বানও জানান তিনি।

গণশুনানীতে মোট ১২৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে। দ্বিতীয় পর্বে এই অভিযোগগুলোর মধ্য থেকে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহা. নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এছাড়াও গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

গণশুনানিদিনাজপুরঅভিযোগ

শেয়ার করুন: