শ্রীপুরে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকন প্রধান, সাইফুল হক মোল্লা ও বিল্লাল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/জেআ