কসবায় ৮ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮ কেজি গাঁজাসহ ৩ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮নং কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় ৮ কেজি গাঁজা উদ্ধারসহ তিন নারীকে আটককরে।
গ্রেফতারকৃতরা হলেন- গোপীনাথপুরের বাবুল মিয়া মোছা. তাসলিমা আক্তার (৩১), কসবা পৌরসভার মো. শামীম মিয়ার স্ত্রী মোছা. বিউটি আক্তার (৩০), ও কসবা পৌরসভার নোয়াব মিয়া ওরফে নবী মিয়ার স্ত্রী জিয়াসমিন আক্তার (৪৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.