শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে : সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। 

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশ থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।”

শনিবার দুপুরে মাগুরার বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রী কলেজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আর্লি।

এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলী আহম্মেদ, শিবলী সাদিক, এমবি বাকের এবং কলেজের অধ্যক্ষ কাজী হায়াত আলী।

বক্তারা বলেন, লেখাপড়া ও পরিবেশগত মানের দিক থেকে নাজির আহমেদ ডিগ্রী কলেজ মাগুরা জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তারা দ্রুত কলেজটি জাতীয়করণের দাবি জানান। 

আরও পড়ুন

গাইবান্ধায় সরকারি-বেসরকারি সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময়

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/ র.ই

 

সংস্কৃতি মন্ত্রীনিতাই রায় চৌধুরী

শেয়ার করুন: