শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত নারীর নাম নার্গিস খাতুন (৫৫)। তিনি পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে জ্বর ও অন্যান্য সমস্যা নিয়ে রামেক হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি হন নার্গিস। তিনি ৭ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

রামেক সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী ও দুজন শিশু রয়েছেন। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৮ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

রাজশাহীমৃত্যুডেঙ্গুহাসপাতাল

শেয়ার করুন: