শিরোনাম
রাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকএমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পাবেন: শিক্ষামন্ত্রীরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকএমপিওভুক্ত শিক্ষকরাও একই হারে পে-স্কেল পাবেন: শিক্ষামন্ত্রী

সদরঘাটে পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৯

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সদরঘাটে পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৯
সদরঘাটে পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৯

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি, সন্দেহভাজন ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে একটি ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি একজন, সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, ডাকাতির প্রস্তুতি মামলার একজন, দ্রুত বিচার আইনের মামলার একজন, অপহরণ ও ধর্ষণ মামলার একজন, সাতজন কিশোর গ্যাংয়ের সদস্য এবং সাতজন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা ও তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন এসআই মো. শাহিনুর রহমান পিপিএম, এসআই মো. মনির উদ্দিন, এসআই মো. ফারুক আহমদ, এসআই হেদায়েরত উল্লাহ, এএসআই শিপু মারমা, এএসআই সরওয়ার মাহমুদসহ পুলিশের অন্যান্য সদস্য।

পুলিশ জানায়, সদরঘাট থানাধীন শুভপুর মোড় এলাকায় হোটেল বিরতির সীমানাপ্রাচীরের পশ্চিম পাশে জঙ্গলের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে রাহাত হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া আরও একটি ছোরা ও একটি কিরিচ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সদরঘাট থানায় ৮ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দুটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. সেলিম ও কাজী মোহাম্মদ আলিমুজ্জামান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং অন্যজন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এ ছাড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকা থেকে সদরঘাট থানার একটি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি নুরুল হুদা তাসিফ (২৩) এবং দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. রমজান (১৯) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, সদরঘাট থানাধীন শুভপুর রেলবিট ও কদমতলী এলাকায় রাতের বেলায় নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আরও ১৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন মো. কাউছার (২২), মো. আরমান (২১), নুর মোহাম্মদ সম্রাট (২০), মো. রিফাত (১৯), মো. মাহিম (২০), মো. সুমন (৩৬), মো. নুর নবী (২৬), মো. হেলাল (২৫), মো. হৃদয় হোসেন (১৯), মো. বাঁচা মিয়া (৩৫), মো. রফিক (৩৬), মো. রাকিব (২৫), মো. পারভেজ (২৫) ও মো. রাশেদ (১৯)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে চিহ্নিত। অন্যদের সন্দেহজনক চলাফেরার কারণে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদরঘাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযানকে অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: