জামায়াতে ইসলামী আবু সাঈদের রক্তের সাথে বেঈমানী করেছে ----রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন(রাজনৈতিক সচিব মর্যাদা)বলেছেন,জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আওয়ামীলীগের গণহত্যার অপরাধ ক্ষমা করে চব্বিশের মহানায়ক শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্তের সাথে বেঈমানী করেছেন। এজন্য আবু সাঈদের পিতা মাতা সহ জাতীর কাছে তাকে ক্ষমা চাওয়া উচিৎ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন,পলাতক ফ্যাসিস্ট সাজাপ্রাপ্ত আসামী শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনীদের ফেরত দেয়ার সিন্ধান্তের উপরে নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন জামায়তের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রোড মার্চের নামে রোড শো করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যার মূল উদ্দিশ্য পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা কে দেশে পুর্নবাসন করা।এদের কথা আর কাজে কোন মিল নাই। এক দিকে তারা সংসদে দাড়িয়ে বলেন,দেশের চলমান সংকটে সরকারকে সহায়াতা করতে চান। অন্য দিকে রোড শো করে প্রচুর তেলের অপচয় করে রাস্তায় যান জট সৃস্টি করছে। জনর্দূভোগ সৃস্টি করছে।হাসিনার সূরে সূর মিলিয়ে বলছে, আগামী ডিসেম্বরে সরকার পতনের ডাক দিবে। আসলে জনগন জানতে চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট আসলে কার স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করছে।
গনভোটেনর রায় বস্তবায়নের কথা বলে তারা কার স্বার্থ হাসিল করার ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি বারবার বলছে তারা গনভোটের রায়ের প্রতি শ্রোদ্ধাশীল। রায় বাস্তবায়নে আন্তরিক।এজন্য সকলের সহযোগীতা চান। কিন্ত তারপরেও কেন আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আইনশৃঙ্খলা বহিনীর কাছে তথ্য আছে রোর্ড মার্চের নামে রোড শোর আড়ালে নিষিদ্ধ ঘোষিত আওয়মীলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃস্টি করতে চায়। তবে পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের সেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে। তিনি আরও বলেন বিএনপি সরকার উত্তারাধিকার সুত্রে দেশে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ২০ বছরের অব্যবস্থাপনা এবং দলীয় করনে দেশের প্রায় সকল সেক্টর পরিকল্পিত ভাবে ধংস করা হয়েছে।
পুর্নগঠনে সরকার দিন রাত পরিশ্রম করছে।সরকারের বয়স মএসময় াত্র ৭ মাস। তাতেই বিরোধীদল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যার কোন যুক্তিকতা নেই। তিনি বলেন,বিএনপি গনতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে।তাই বিরোধী দলের সকল কর্মসূচীতে কোন বাধাঁ দেয় নাই।বরং তাদের শান্তিপূর্ন কর্মসূচী সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী সহোযোগীতা করছে।এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার খোজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। এবং শহীদ আবু সাঈদ যে স্থানে গুলী বিদ্ধ হন সেখান যান এবং তার প্রতি গভীর শ্রোদ্ধা নিবেদন করেন।
এছাড়াও তিনি পীরগঞ্জ উপজেলায় ককেটি অনুষ্ঠানে যোগদেন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি‘র আহ্বায়ক জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব