শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সিদ্ধিরগঞ্জে বাড়ীর রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে বাড়ীর রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
সিদ্ধিরগঞ্জে বাড়ীর রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. নাঈম খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

এঘটনায় একই পরিবারের ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন: হোসেন (৫০), মো. ইকবাল হোসেন (২৫) এবং মায়া আক্তার(৪৪)।

শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জে শিমলাই উত্তরপাড়া এলাকার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জে শিমরাইল উত্তরপাড়া এলাকায়  নিজ বাড়ির সামনে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মো.নাঈম খান (৬০) নামের
এক বৃদ্ধ আহত হয়।

পরে আহতের স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে। সেখানে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহত নাঈম খান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। তিনি পেশায় চা দোকানদার।

নিহতের মেয়ের জামাই ইমরান বলেন, শনিবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে শিমরাইল উত্তরপাড়া এলাকার নিজ বাড়ির সামনের রাস্তায় নাঈম খানের ওপর হঠাৎ চড়াও হয় প্রতিপক্ষ হোসেন, ইকবাল ও মায়াসহ আরও ৩-৪ জন। 

একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আমার শ্বশুরের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। 

অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেলের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায়  নিহতের মেয়ে মোছা. হিরা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন: হোসেন (৫০), মো. ইকবাল হোসেন (২৫) এবং মায়া আক্তার (৪৪) ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: