শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রাজবাড়ীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘মানবিকতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট।

বৃহস্পতিবার (৭ মে) সকলে দিবসটি উপলক্ষে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয় প্রাঙ্গনে  প্রথমে বেলুন উরানো ও পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ১৮৬৩ সালে হেনরি ডুনান্টের হাত ধরে যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তা ১৬৩ বছর পেরিয়ে বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় এক অনন্য আলোকবর্তিকায় পরিণত হয়েছে। 

বাংলাদেশেও ১৯৭১ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করার পর থেকে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে এই সংস্থাটি অবিচলভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমর যেকোনো দুর্যোগে, মহামারি কিংবা সংকটে মানবতার স্বার্থে একক শক্তি হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

অন্যানের মাঝে আরো বক্তব্য দেন সহ-সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি হিসেবে মো. নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ। 

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জের চাঁদাবাজ সালাউদ্দিন বিএনপি থেকে বহিস্কার

এসময় রেড ক্রিসেন্টের  আজীবন সদস্য, ইউনিট কার্যনির্বাহী পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে দেশ ও মানবতার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ভোরের আকাশ/ র.ই
 

রেড ক্রিসেন্ট সোসাইটিএবিএম মঞ্জুরুল আলম দুলাল

শেয়ার করুন: