শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সেরাজুল হক রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অক্টোবর মাসের সার্বিক কর্মমূল্যায়নে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)  সেরাজুল হক। বৃহস্প্রতিবার (২৬ নভেম্বর) তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ লাইন্সের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মামুন অর রশিদ জেলা পুলিশের প্রতিটি ইউনিটে কর্মরত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। বাংলাদেশ পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন প্রতারণা প্রতিরোধ, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ধরনের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়াও ক্লুলেস মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধের রহস্য উদ্ঘাটন, প্রতিটি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

রাতের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, টহল টিমগুলোকে আগের তুলনায় আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ সৃষ্টি না হয়।

আরও পড়ুন

মহাদেবপুর ও মান্দায় ১০ দিনের ব্যবধানে তিন হত্যাকাণ্ড

সভায় পুলিশ সুপার উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি সদস্যদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। শীতের মৌসুম শুরু হওয়ায় রাতের ডিউটিতে যাওয়ার আগে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে প্রয়োজনীয় শীতের পোশাক সঙ্গে রাখার নির্দেশনাও দেন তিনি।

অক্টোবর মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বাঘা থানার ওসি সেরাজুল হকের এ স্বীকৃতি জেলা পুলিশের কাছে তার দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: