শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামু-মরিচ্যা সড়কে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বড়ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহত আবু বক্কর ছিদ্দিক (১৮) দারিয়ারদীঘির থোয়াইঙ্গাকাটা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একসময় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।

নিহতের পিতা জানান, আবু বক্করসহ অন্য যাত্রীরা দারিয়ারদীঘির বড়ডেবা এলাকা থেকে ইজিবাইকে চড়ে থোয়াইঙ্গাকাটার বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদরে রয়েছে। আহত অপর ৩ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: