শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা; মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন এমএসএফ এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।

বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, খালিদ আবু, এস. এম. পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, শিরিনা আফরোজ, জহিরুল হক টিটু, খেলাফত হোসেন খসরু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

গাইবান্ধায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে অপসাংবাদিকতা পরিহার করা জরুরি। পাশাপাশি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার চর্চা সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: