ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে নবম শ্রেণির একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামে বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নেয়ার সময় হঠাৎ বজ্রপাতে মো. ফরহাদ (১৫) নামের ঐ কিশোর নিহত হয়েছেন।
পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। ৯ম শ্রেণিতে পড়ুয়া এই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝড়-বৃষ্টিতে ঘর থেকে বের হতে সাবধানতা অবলম্বন জরুরী বলে মনে করছেন সচেতন মহল।
ভোরের আকাশ/ র.ই