শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলা সদরের বিআরডিবি সড়কে এ চেকপোস্ট অভিযান শুরু হয়, যেখানে অংশ নেয় নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আরোহীকে আটক ও জরিমানা করা হয়।  তল্লাশির আওতায় ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান চলছে।  তিনি বলেন, “মোটরসাইকেল আরোহীদের অনেকে হেলমেট ব্যবহার করেন না এবং অতিরিক্ত গতিতে চলাচল করেন, যা বিপজ্জনক।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে রাখতে নৌবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা।

ভোরের আকাশ/জাআ

যৌথ বাহিনীচরফ্যাশনবিশেষ অভিযান

শেয়ার করুন: