শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজধানী ঢাকায় মিডফোর্ডে যুবদলের নেতা কর্তৃক পাথর মেরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে ‍‌গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার  উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছবি : ভোরের আকাশ

সমাবেশে বক্তারা বলেন, ঢাকার মিডফোর্টে ব্যবসায়ী  সোহাগকে যুবদল কর্তৃক নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের বিচার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিসহ চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবী জানান। বিচার হীনতার সংস্কৃতি তৈরি করছে খুন -ধর্ষকদের। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিই দায়ী। রাস্ট্রেই খুনি ও ধর্ষক তৈরি করছে।

বক্তাগণ আরো বলেন, সন্ত্রাস দখল দারিত্বের রাজনীতি বন্ধ করে আদর্শবাদী সুষ্ঠু ধারার  রাজনীতিকে শক্তিশালি করার আহবান জানান।

ছবি : ভোরের আকাশ

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার আহবায়ক কলি রানী বর্মন, জেলা সংগঠক কামরুল হাসান বসুনিয়া, কলেজ শাখার সদস্য সচিব জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধাবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: