শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পীরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা আটক, দল থেকে অব্যাহতি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের হাতে ইয়াবাসহ আটক হয়েছেন রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মিজানুর রহমানকে পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা যুবদল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আটক মিজানুর রহমান মিজান (৩৫) রামনাথপুর ইউনিয়নের মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তাঁর সহযোগী মশিউর রহমান (২৩) একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ঘটনার দিন দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা প্রথমে মশিউর রহমানকে হাতেনাতে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা মিজানুর রহমানকেও আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ১৬ জন খুচরা ক্রেতার নামের একটি তালিকাও উদ্ধার করেন স্থানীয়রা। ওই তালিকায় ১ লাখ ১০ হাজার ১৫০ টাকার হিসাব উল্লেখ রয়েছে বলে জানা গেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন

খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ ১০ সমবায়ীকে সম্মাননা

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে দল তার দায় নেবে না। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতিমধ্যে মিজানুর রহমানকে পদ থেকে অব্যাহতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: