শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁ‌ড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপুরের শা‌হিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

জানা গে‌ছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী সব‌জিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন। পরে খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর)  সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দু‌টি ট্রাক কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যা‌চ্ছিল।

প‌থিমধ্যে রাজবাড়ীর কল্যাণপু‌রে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দু‌টি জব্দ ক‌রা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

রাজবাড়ীনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: