শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এতে আরও অনন্ত ১০-১২জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ি সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে বাসের হেলপার মূসা আকন্দ(২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল হোসেন(২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, জানান, সকাল ৭টার দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে গড়েয়াব্রিজ এলাকায় বেপরোয়া গতির কাজী লাইন পরিবহনের যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের বামপাশ দুমড়ে-মুচড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আরও অনন্ত ১০-১২জন আহত হয়েছেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও স্থানীয় ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। নিহতের মরদেহ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন তারা।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার নেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক।

ভোরের আকাশ/মো.আ.

গাইবান্ধাসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: