শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটি গঠন

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে পৃথকভাবে কমিটি দুটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (এমপি) এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি কমিটি দুটির অনুমোদন দেন।

ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে হারুন অর রশীদ হারুনকে আহ্বায়ক, আজিজুল হাই সোহাগকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. খায়রুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করা হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. হাসমত জামান সাগরকে আহ্বায়ক, রাশেদুজ্জামান রাশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মো. শাহজাহানকে যুগ্ম আহ্বায়ক এবং মুশফিকুল হক তপুকে সদস্যসচিব করা হয়েছে।

আরও পড়ুন

দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জাহিদুল হক শামীম ও সাংগঠনিক সম্পাদক হেলালুজ্জামান হেলালের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধা পরিবারের নতুন প্রজন্মকে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: