শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অপহরণসহ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লাল সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভাড়লা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আশরাফ হাওলাদার এবং মায়ের নাম তানিয়া বেগম।

তারি বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নম্বর-১১(০৯)২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় দায়ের করা অপহরণসহ ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

অষ্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

র‍্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে র‍্যাব-১১-এর ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: